০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইনকিলাব মঞ্চের আহবায়ক হাদির খু*নি*দের বিচারের দাবিতে সোনাতলায় বিক্ষোভ

  • Reporter Name
  • ০২:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪

স্টাফ রিপোর্টারঃ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ,আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবোসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে বগুড়ার সোনাতলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর ) বাদ আসর সোনাতলা ফাযিল ডিগ্রি মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈকত চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা উপজেলা সভাপতি শাহারুল লাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক এবং ছাত্রজনতার পক্ষে শাহাদাৎ হোসেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হলে বগুড়ার সোনাতলা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাদ্দাম, ছাত্রজনতা স্বরণ আহমেদ শুভ, হুমায়ুন কবির লিখন, আহম্মেদ সাইম, শামিম হোসেন, ইব্রাহীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্রজনতা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের আহবায়ক হাদির খু*নি*দের বিচারের দাবিতে সোনাতলায় বিক্ষোভ

০২:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫