স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ২ জন নেতাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, বিএনপি কর্মীকে মারপিট ও বিস্ফোরণ ঘটানোর মামলায় উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেষপাড়া গ্রামের আব্দুল ছাত্তার ব্যাপারীর ছেলে ও আওয়ামীলীগ নেতা মোঃ বাবু মিয়া (৪২) কে শুক্রবার রাতে গ্রেফতার করে।
একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বালুয়া ইউনিয়নের বিএনপির কার্যালয় ভাংচুর, লুট ও বিস্ফোরণ ঘটানোর মামলায় পাকুল্লা ইউনিয়নের সাতবেকী গ্রামের মৃত মায়েজ উদ্দিন ফকিরের ছেলে ও আওয়ামীলীগ নেতা মোঃ জাংগু মিয়া (৫১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
সোনাতলা থানার ওসি কবির হোসেন আসামীদের গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর বিষয়টি সোনাতলা সংবাদকে নিশ্চিত করেছেন।
Reporter Name 


















