সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার সোনাতলায় বাড়ির জায়গা জমি ও রাস্তা নিয়ে মারপিটে একই পক্ষের মহিলাসহ চারজন আহত হয়েছে।
আহতরা হলেন উপজেলার উত্তর কালাইহাটা গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে আব্দুর রউফ (৪০), সবুজ মিয়া (৩০), সিদ্দিক বেপারীর স্ত্রী পারভীন বেগম (৭০) ও কুদ্দুস বেপারী। এদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে উত্তর মহেশপাড়া (কালাইহাটা) গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা জানান, দীর্ঘদিন থেকে জায়গা-জমি ও বাড়ির রাস্তা নিয়ে প্রতিপক্ষের একই বাড়ির আইয়ুব হোসেন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে আজ সকালে তর্কবিতর্কের এক পর্যায়ে আইয়ুব হোসেন ও তার লোকজন আমাদের ওপর লাঠিসোটা ও রড নিয়ে হামলা চালায়। এতে আমাদের চার ব্যক্তি গুরুতর আহত হয়।
সোনাতলা থানার ওসি কবির হোসেন বিষয়টি অবগত হয়ে হাসপাতালে আহত রুগীদের দেখতে যান । এ ব্যাপারে আহত পক্ষদেরকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিতে দেখা গেছে।
Reporter Name 


















