স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ব্যাটারী চালিত অটোভান যাত্রী আনারুল ইসলাম চাঁন মিয়া(৫৫) নামের একবৃদ্ধ নিহত ও ৩/৪ জন যাত্রী আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নিহত চাঁন মিয়া সোনাতলা পৌর এলাকার কানিপুর(বোচারপুকুর) গ্রামের মৃত সানাউল্লাহ প্রামানিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বালুয়াহাট ভায়া কলেজ স্টেশন সড়কের বুড়ারদহ নামকস্হানে ২৫ ডিসেম্বর(বৃহস্পতিবার) আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে। এঘটনায় ড্রাইভার পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাকটি আটক করতে সক্ষম হয়। ট্রাক ও লাশ উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে।
এলাকাসূত্রে জানা যায়,নিহত আনারুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে সৈয়দ আহম্মদ কলেজহাটে অটোভ্যানে যাবার পথে বুড়ারদহ নামক স্হানে পৌঁছিলে পিছন থেকে দ্রুতগামী একটি ট্র্যাক ধাক্কা দিলে সে অটোভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
Reporter Name 


















