স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামে মামার বাড়ীতে বেড়াতে এসে কোহিনুর বেগম (২৮) নামের এক সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সোনাতলা থানার ওসি কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 


















