০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মা ও কিশোরী মেয়ের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

  • Reporter Name
  • ০২:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ২২৮

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর শিচারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কামরুজ্জামানের স্ত্রী চায়না বেগম (৩৫) ও মেয়ে খাদিজা (১৪)। খাদিজা শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে সবার অজান্তে নিজ শয়নকক্ষে গলায় রশি লাগিয়ে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশিরা জানায়, পারিবারিক অশান্তির কারণে তারা আত্মহত্যা করেছে। স্বামীর সাথে সর্বদা ঝগড়া-বিবাদ লেগেই থাকতো বলে তারা জানান।

এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল সম্পন্ন করে তদন্তের জন্য ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। আত্মহত্যায় প্ররোচনার দায়ে সোনাতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মা ও কিশোরী মেয়ের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

০২:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫