সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জাতীয় সংসদ সদস্য পদে সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী আসাদুল হক সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামানিকের নিকট শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মদ। কাজী রফিকুল ইসলামের সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বিএনপি নেতা ও জোড়গাছা ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম রব্বানী,বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফি ও উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক বাদশা।
এদিকে আসাদুল হকের সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাহাজুল ইসলাম টুকু গাজী-সহ অন্য দুইজন উপস্থিত ছিলেন।
Reporter Name 


















