স্টাফ রিপোর্টারঃ সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার দিকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) দের মাসিক মিটিং শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমীন কবিরাজ, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইশমে শারমা তাজনীন, টিএলসিএ হযরত আলী, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফৈরদৌস আলম পিন্টু, ইপি আই টেকনিসিয়ান মিনারুল ইসলাম, পরিসংখ্যানবিদ দেলোয়ার হোসেন, সিএইচসিপি মাহমুদ হাসান প্রমুখ।
Reporter Name 


















