স্টাফ রিপোর্টার: নতুন বছরের শুরুতেই আনন্দঘন পরিবেশ, কেক কাটা এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল-এর। আজ সকালে দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপালের মিজানুর রহমান রনির সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের পরিচালক প্রিন্সিপাল হাবিবুর রহমান কেক কেটে স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর বই উৎসব-এর অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই ও নতুন স্কুল পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। এসময় উপস্থিত ছিলেন সরকার ব্রাদার্স এর স্বত্তাধিকারী আমিনুর রহমান।
প্রিন্সিপাল হাবিবুর রহমান বলেন, আমরা কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকতে চাই না। আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও মনোরম পরিবেশে আমরা শিশুদের পাঠদানে প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত অনুষ্ঠানে অভিভাবকেদের মধ্যে একজন বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। আমি আশা করি, আইডিয়া প্রি-ক্যাডেট স্কুল অত্র এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
Reporter Name 


















