০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সাবেক অধ্যক্ষ আব্দুল জলীল মিঞার জানাযা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৭৮

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ,উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক সাংবাদিক মরহুম প্রফেসর আব্দুল জলীল মিঞার প্রথম নামাজের জানাযা সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

তিনি ২০০৩ সালে এ কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত গত রোববার বিকেল ৩টায় নিজ জন্মস্থান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না. . .রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর। তিনি স্ত্রী-সহ অসংখ্য আপনজন,বন্ধু-বান্ধব,ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান।

সরকারি নাজির আখতার কলেজ মাঠে প্রথম নামাজের জানাযা শেষে গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সরকারি নাজির আখতার কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর কাদের,জামায়াতের সাবেক জেলা আমীর প্রফেসর নাজিম উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল,সেক্রেটারী মাও.রবিউল ইসলাম ও সোনাতলা পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দসহ অনেকে।

এদিকে প্রফেসর আব্দুল জলীল মিঞার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃত্তি দিয়েছেন দৈনিক সাতমাথা পত্রিকার প্রকাশক সম্পাদক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন এবং গাবতলি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী মাও.আব্দুল মজিদ-সহ ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সুশিল সমাজ গণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সাবেক অধ্যক্ষ আব্দুল জলীল মিঞার জানাযা অনুষ্ঠিত

০২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬