স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে জেল ও জরিমানা করা হয়েছে। জেল ও অর্থদণ্ড প্রাপ্তরা হলেন সোনাতলা পুরাতন বন্দর এলাকার মৃত সুশীল বাঁশফোরের ছেলে সোহেল বাঁশফোর(৪৭) ও পৌর এলাকার বিষুরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিজানুর রহমান(২২)।
৭ জানুয়ারী(বুধবার) বিকেলে সহকারী কমিশনার(ভুমি) সোনাতলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন মাদকের বিরুদ্ধে অভিযানে মাদক সেবনের দায়ে ওই দুই যুবককে মাদক আইনে জেল ও অর্থদণ্ড দেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন জানান, মাদকসেবনের দায়ে সোহেল বাঁশফোরকে ২’শ টাকা জরিমানাসহ তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মিজানুর রহমান নামের আরেক যুবককে ৫’শ টাকা জরিমানাসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Reporter Name 


















