০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার অপহরণসহ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

  • Reporter Name
  • ০৯:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৪৩২

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় সংঘটিত অপহরণসহ ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মোঃ আল আমিন (১৮) কে গ্রেফতার করেছে র‍্যাব। একই অভিযানে মামলার ১৬ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-১২ সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-২ সিপিসি-২ মোহাম্মদপুর ক্যাম্প, ঢাকার যৌথ অভিযানে গত ১১ জানুয়ারি রাতে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানাধীন ৪০/ডি নবীপুল লেন, সেলিম হাজীর বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ আল আমিন (১৮), পিতা- মোঃ বুলু বেপারী, সাং- পাকুল্লা পশ্চিমপাড়া, থানা- সোনাতলা, জেলা- বগুড়া।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৫ ইং তারিখে মামলার বাদী, সাং- পাকুল্যা চালালকান্দি, থানা- সোনাতলা, জেলা- বগুড়া তার ১৬ বছর বয়সী কন্যাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম বোনের বাসা থেকে বই আনতে যাওয়ার পথে আসামি আল আমিন তাকে পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে অজ্ঞাত একটি সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়।
মামলার পর থেকে আসামি আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার অপহরণসহ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

০৯:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬