সোনাতলা(বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়াতে বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে করছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরই ধারাবাহিকতায় বুধবার(১৪ জানুয়ারী) দুপুরে সোনাতলার বালুয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিূর্শন এবং আচরণবিধি প্রতিপালনে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় বালুয়াহাটে ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে প্রচারনা পোস্টার লাগানো থাকার অপরাধে ভ্রাম্যমানে রিংকু সাহাকে ১’শ ও উজ্জল হোসেনকে ২’শ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত ও গণভোট সম্পর্কে সকলকে অবহিতকরণে আমরা কাজ করছি। এ ছাড়া বগুড়ার সোনাতলায় আচরণবিধি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
Reporter Name 


















