০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-১ আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, কে কোন প্রতীক পেলেন

  • Reporter Name
  • ০৩:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৫০

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন।

ওই সংসদীয় আসনে চুড়ান্ত প্রার্থী রয়েছেন ৫ জন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কাজী রফিকুল ইসলাম, প্রতীক ধানের শীষ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের এ.বি.এম মোস্তফা কামাল পাশা, তার প্রতীক হাতপাখা, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো: আসাদুল হক, তার প্রতীক ডাব, গণফোরামের জুলফিকার আলী, তার প্রতীক উদীয়মান সূর্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাবুদ্দীন, তার প্রতীক দাঁড়িপাল্লা।

এসব প্রতীক নিয়ে প্রার্থীরা লড়বেন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ওই সংসদীয় আসনে প্রায় তিন লাখ ৭৪ হাজার ৭৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া-১ আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, কে কোন প্রতীক পেলেন

০৩:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬