সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আওয়ামী সরকারের পতনের আন্দোলনে বগুড়ার সোনালতার শহীদ আহাদ আলী সৈকতের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-১ আসনের সোনাতলায় ধানের শীষের প্রচারণা শুরু করেেছে বগুড়া জেলা ছাত্রদল।
শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধার আগে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে প্রথমে সোনাতলার উত্তর দীঘলকান্দি গ্রামে শহীদ সৈকতের কবর জিয়ারত করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সন্ধানের সাথে ছিলেন, শহীদ সৈকতের বাবা মো.নজরুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর,সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হোসেন সোহাগ, সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাদ,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবীর,সাংগঠনিক সম্পাদক আলিফ রেজা নিয়ন, বালুয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
এরপর বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে বালুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশাফুদৌলা সেক্সপেয়ারকে সাথে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
Reporter Name 


















