সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের সমজাতাইর সমাজ যুব উন্নয়ন মহিলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার(২৪ জানুয়ারি) দুপুরের দিকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সমজাতাইর গ্রামে সরকার বাড়ী উঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পাকিজা গ্রুপের সিনিয়র ম্যানেজার আশাফুদৌলা সেক্সপেয়ার । সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান। বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বালুয়াহাট ডিগ্রি কলেজের প্রদর্শক ওবাইদুল ইসলাম সাজু,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ,ডা.মো. ফারুক হোসেন নান্নু,সমজাতাইর সমাজ যুব উন্নয়ন মহিলা সমিতির সভানেত্রী মনোয়ারা বেগম ও সাধারণত সম্পাদক গোলাপী বেগম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মোয়াজ্জেম হোসেন রাজু।
অনুষ্ঠান শেষে ওই এলাকার হতদরিদ্র ২’শ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
Reporter Name 


















