স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৫৯৫ জন। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, এ আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় বেশি।
ভোটার তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭১৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন ৫ জন। সব মিলিয়ে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি ২ হাজার ৮৪৪ জন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, নারী ভোটারের এই সংখ্যাগত আধিক্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভোটার উপস্থিতি ও ফলাফলের ক্ষেত্রে নারী ভোটারদের অংশগ্রহণ প্রার্থীদের জন্য বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়া-১ আসনে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার এই চিত্র নির্বাচনী কৌশল নির্ধারণে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 


















