স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামে ধানের শীষে ভোট চেয়ে দিনভর গণসংযোগ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুর ইসলাম। এসময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট চান।
এসময় তার সাথে ছিলেন, জোড়গাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা ও ইউপি সদস্য মহিদুল হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 


















