১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার কর্পূরবাজারে ধানের শীষের পক্ষে মিছিল

  • Reporter Name
  • ০৪:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৮৫

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের পক্ষে বগুড়ার সোনাতলার কর্পূরবাজারে ধানের শীষের এক বিরাট মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বাদ মাগরিব দিগদাইড় ইউনিয়ন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্নার নেতৃত্বে কর্পূরবাজারে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুণ, উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুর রহমান হান্নান,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু,কৃষকদলের আহবায়ক আতাউর রহমান খাজা,যুবদল নেতা শাহরিয়ার হোসেন পলক প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝাতে হবে, এ নির্বাচনে ধানের শীষের বিজয় হলে জিয়া পরিবারের উত্তরসূরি বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। উন্নয়নে এগিয়ে যাবে বগুড়াসহ গোটা দেশ।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন,দিগদাইড় ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাফি ইসলাম,উপজেলা সমবায় দলনেতা রিপন মিয়া,ইউনিয়ন যুবদলের আহবায়ক শামীম খান,যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম মঞ্জু,যুবদল নেতা শাখিল,ছাত্রদলের সভাপতি শামীম হোসেনসহ দিগদাইড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের শত শত নেতাকর্মী।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার কর্পূরবাজারে ধানের শীষের পক্ষে মিছিল

০৪:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬