সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-১আসনের ১০দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সারা দেশে কিছু দলের প্রার্থীরা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।আমরা তাদেরকে বলতে চাই চেতনার বড়ি বিক্রি এদেশে আর বিক্রি করা যাবে এবং দেশের জনগণ গ্রহণ করা যাবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে বিজয়ী হবে ইনশাআল্লাহ।আমি বলতে চাই নির্বাচনে বিজয়ী হতে পারলে সারিয়াকান্দি-সোনাতলা নির্বাচনী এলাকার শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্হানের ব্যবস্হা করা হবে।তিনি আরও বলেন, যারা ব্যাংকের ঋণের নিয়ে পরিশোধ করতে পারেনা তিনি কিভাবে জনগণের ভোটে নির্বাচিত হলে তাদের আমানত রক্ষা করতে পারবে না।
বাংলাদেশ জামায়াতে মধুপুর ইউনিয়নের উদ্যােগে হরিখালি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।মধুপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ শাহআলমের সভাপতিত্বে এবং জামায়াতের নেতা আব্দুল মোমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান,
বগুড়া মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া,উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম,মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম,
বগুড়া সংসদীয় আসনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সোনাতলা পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শহিদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান।
Reporter Name 


















