সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে প্রিজাইডিং অফিসার ও সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারী) সকালে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বগুড়া জেলা প্রশাসক(ডিসি) ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার(এসপি) মো. শাহাদাত হোসেন পিপিএম ও জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন ও উপজেলা নির্বাচন অফিসার সোহাগ চৌধুরী।
এ সময় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















