সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১ আসনের ১০দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,সারা দেশে একটি রাজনৈতিক দল জামায়াতকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করছে। জামায়াতের নেতাকর্মীদেরকে নানা ভাবে হুমকি, অফিস ও বাসা ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে নির্বাচন কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করা যায় না।অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, বিগত সরকার আমাদের ঠাণ্ডা মাথায় আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানে নিরপরাধ ছাত্রদেরকে শহীদ করেছে। এজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে বালুয়াহাট দারুল-উলুম ক্বওমী মাদ্রাসা মাঠে বালুয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে দাঁড়িপাল্লার নির্বাচনী সভায় অধ্যক্ষ সাহাবুদ্দীন উপোরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি এবিএম গোলাম ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,বগুড়া মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, বগুড়া-১ সংসদীয় আসন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,প্রবীণ জামায়াত নেতা মফিজ উদ্দিন,যুব জামায়াত নেতা হাবিবুর রহমান ও শাফি।
Reporter Name 


















