১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার আন-নুর সাইন্টিফিক মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • ০৪:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২১০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সোনাতলার আন-নুর সাইন্টিফিক মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকালে পৌর এলাকার শাহবাজপুরে মাদ্রাসা প্রাঙ্গনে পিঠা উৎসব,বইমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন-নুর সাইন্টিফিক মাদ্রাসার চেয়ারম্যান মো.গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পিঠা উৎসব ও বইমেলার স্টলগুলো ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা ফাযিল (ডিগ্রি ) মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাও.মো. এমদাদুল হক, তিনি শিক্ষার্থীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার তোলার আহবান জানান উপস্থিত অভিভাবকদের।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক হাফেজ এনামুল হক ও স্বরনালী আক্তার, প্রধান শিক্ষক মাও. শামীম হোসাইন, সহকারী শিক্ষক সাকিল আহমেদ, মেহেদুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার আন-নুর সাইন্টিফিক মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

০৪:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬