১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গণঅধিকার পরিষদ থেকে পৌর ও ২ ইউনিয়ন কমিটির ৮২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

  • Reporter Name
  • ০৩:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০৩

সোনাতলা বগুড়া প্রতিনিধি: গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর শাখাসহ তিনটি ইউনিটের মোট ৮২ জন নেতাকর্মী একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিলুপ্ত পৌর অফিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর শাখার সভাপতি ও বগুড়া জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ শাহ শওকত কবির।

তিনি জানান, উপজেলা আহবায়ক শাহারুল ইসলাম লাজু, দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের উপেক্ষা করে এককভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ায় সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, সোনাতলা পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ জন সদস্য, ও তেকানী চুকাইনগর ইউনিয়ন কমিটির আহবায়ক, যুগ্ন আহবায়ক, সদস্য সচিব সহ ৪০ জন সদস্য এবং মধুপুর ইউনিয়ন শাখার আহবায়ক, যুগ্ন আহবায়ক ও সদস্য সচিবসহ ১৮ জন সদস্যসহ মোট ৮২ জন নেতাকর্মী একযোগে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করা হলেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই আমরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বগুড়া জেলা শাখায় আনুষ্ঠানিকভাবে ৮২ সদস্যের পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে। এ সময় পদত্যাগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গণঅধিকার পরিষদ থেকে পৌর ও ২ ইউনিয়ন কমিটির ৮২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

০৩:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬