স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে আফছার মন্ডলের ছেলে মিনারুল ইসলামের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় পরিবারটি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
বিষয়টি নজরে এলে এলাকার সাদামনের মানুষ হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। পরে তিনি ঘর নির্মাণের জন্য পরিবারটির হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেন।
সহায়তা প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাঁরা ইঞ্জিনিয়ার মাসনবীর মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 


















