১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ২ হাজার মানুষ

  • Reporter Name
  • ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ১২ বেঙ্গল ইউনিটের উদ্যোগে প্রায় ২ হাজার জন অসহায় দুস্থ নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সেইসাথে তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দিনব্যাপী সোনাতলা পৌর এলাকার সরকারি নাজির আকতার কলেজে স্থাপিত মেডিক্যাল ক্যাম্পে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ১২ বেঙ্গল ইউনিটের জেনারেল অফিসার কমান্ডিং এর দিকনিদের্শনায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় ২ হাজার জন রোগীকে এখানে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হলো।

সেবাগ্রহণকারী আসমা বেগম, দেলোয়ার হোসেন, রোকেয়া সুলতানাসহ অন্যরা বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারি না। বাড়ির কাছে সেনাবাহিনীর এই চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো। মাঝেমধ্যে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প হলে আমরা উপকৃত হবো।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ২ হাজার মানুষ

০৪:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬