১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৩:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযানে শীর্ষ মাদক কারবারি জাকিরুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার বসতবাড়ি থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাকিরুল ইসলাম সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকার ইনসাফ আলীর ছেলে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় জাকিরুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

০৩:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬