১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বিএনপির নির্বাচনী জনসভা, ধানের শীষে ভোট চাইলেন কাজী রফিকুল ইসলাম

  • Reporter Name
  • ০৪:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম।

বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরে আজম বাবু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শায়েলা আকতার মুক্তা।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবিরসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বিএনপির নির্বাচনী জনসভা, ধানের শীষে ভোট চাইলেন কাজী রফিকুল ইসলাম

০৪:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬