১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় নানা আয়োজনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত

  • Reporter Name
  • ১২:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত হয়েছে। প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি ঋতুরাজ বসন্তের প্রথম দিন হিসেবে পালিত হয়। শীতের শেষে বসন্ত প্রকৃতিকে নতুন রঙে সাজিয়ে তোলে।

এরই ধারাবাহিকতায় পৌর শহরের সোনাতলা মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়।

উৎসবের পাশাপাশি একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম বাদশা। আলোচনা সভায় গভর্নিং বডির সভাপতি একেএম আহসানুল মোমেনীন সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,উৎসবের আনন্দের পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রতিষ্ঠানে কোনো ঘাটতি বা সমস্যা থাকলে অভিযোগ বক্সের মাধ্যমে জানাবে। মনে রাখবে,মানসম্মত ও উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের পাশাপাশি পরিবার ও প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য শরিফুল ইসলাম খান(নিপু), অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু তৈয়ব মোঃ গোলাম রাকিব,মোঃ তোফাজ্জল হোসেন ও মোকলেছুর রহমান। কলেজের শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক মামুনারা আক্তার জাহান,সহকারী অধ্যাপক আব্দুল মোত্তালিব, সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসেন খোকন। পুরো আয়োজন জুড়ে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় নানা আয়োজনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত

১২:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬