১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় কোটি টাকার সংস্কার তবু ঝুঁকিতে সড়ক, বৃষ্টি নামলেই ধসের শঙ্কা

  • Reporter Name
  • ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬২

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা একটি গুরুত্বপূর্ণ সড়ক এখনই ধসের ঝুঁকিতে পড়েছে। সংশ্লিষ্টদের গাফিলতি ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার অভাবে আসন্ন বর্ষা মৌসুমে সড়কটির দুটি অংশ পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা জামে মসজিদ সংলগ্ন একটি বড় পুকুরের দক্ষিণ পাশে এবং একই এলাকার একটি মোড়ের অপর পুকুরের উত্তর পাশে সড়কের কার্পেটিং অংশের খুব কাছেই পানি। অভিযোগ উঠেছে, সড়ক সংস্কারের সময় ওই দুটি স্থানে প্যারা সাইটিং বা সিসি ব্লক স্থাপন করা হয়নি। ফলে ভারী বৃষ্টি হলে পানির তোড়ে সড়কের মাটি সরে গিয়ে বড় ধরনের ধস নামতে পারে।

স্থানীয়দের ভাষ্য, এটি শুধু একটি গ্রামীণ সড়ক নয়—সোনাতলা উপজেলার পাশাপাশি অন্তত পাঁচটি উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা এই সড়ক ব্যবহার করেন। কৃষিপণ্য বাজারজাতকরণেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। সড়কটি জেলা সদরের সঙ্গে সংযুক্ত হওয়ায় ভারী যানবাহন চলাচলও নিয়মিত।

স্থানীয়দের অভিযোগ, Local Government Engineering Department (এলজিইডি) কর্তৃপক্ষের উদাসীনতায় সুরক্ষা অবকাঠামোর জন্য বরাদ্দ না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে গেছে। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখেই সড়কটি হস্তান্তর করা হয়েছে।

জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, “রাস্তার চেয়ে আশপাশের বসতবাড়ি উঁচুতে। বৃষ্টি হলে পানি গড়িয়ে সরাসরি পুকুরে যাবে। কার্পেটিং অংশ থেকে পুকুরের দূরত্ব এক ফুটেরও কম। এভাবে চলতে থাকলে যেকোনো সময় রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, “প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ওই দুটি স্থানে সিসি ব্লক স্থাপন করা সম্ভব হয়নি।”

স্থানীয়দের দাবি, বর্ষা শুরুর আগেই জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প অচিরেই হুমকির মুখে পড়বে। এখন দেখার বিষয়—কর্তৃপক্ষ সময় থাকতে উদ্যোগ নেয় কি না।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় কোটি টাকার সংস্কার তবু ঝুঁকিতে সড়ক, বৃষ্টি নামলেই ধসের শঙ্কা

০৪:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬