০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৪:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১

নন্দীগ্রাম সংবাদদাতাঃ বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (বিকাল) নন্দীগ্রাম কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ এবং উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে সহিংসতার ঘটনা ঘটে। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন। পাশাপাশি কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও ওঠে।

ঘটনার পর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মুজাহিদ ও রাকিবুল ইসলামকে এজাহারনামীয় আসামি করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

০৪:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬