সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের একটি দল উপজেলার গণকপাড়া খামার বলালী এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই গ্রাম গাঁজা ও গাঁজা কাটার একটি কাটনিসহ ঝুলন দাস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে মো. আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ধৃত ঝুলন দাস সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া খামার বলালী এলাকার সুন্দর রবিদাসের ছেলে বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 


















