০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা জোরদারে প্রশাসন–জনপ্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান ও সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা জোরদারে প্রশাসন–জনপ্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

০১:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬