০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার, মাদক ও চোরাই মালামাল উদ্ধার

  • Reporter Name
  • ০৩:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারিয়াকান্দি থানা পুলিশ পৃথক অভিযানে মাদক ও চুরি সংক্রান্ত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী মোঃ বিদ্যুৎ সরকার (৪০)কে আটক করা হয়। একই সময়ে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ (২৮)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চোরাই মালামালসহ নিয়মিত চুরি মামলার এজাহারনামীয় আসামি মোঃ আব্দুল আলীম ওরফে জিহাদ হাসান (২২)কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসার পর মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিধি মোতাবেক আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানা পুলিশ জানায়, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ ও দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে—অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে। প্রদত্ত তথ্যের গোপনীয়তা রক্ষায় পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে তিনজন গ্রেফতার, মাদক ও চোরাই মালামাল উদ্ধার

০৩:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬