০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় পা মারিয়ে লাচ্ছা সেমাই উৎপাদন: দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • ০৩:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং অনুমোদনহীন রাসায়নিক রং প্রয়োগের অভিযোগে দুইটি কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে শহরের আটাপাড়া এলাকার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়া এলাকার জেমি লাচ্ছা সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য বগুড়া কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান।

নিরাপদ খাদ্য কার্যালয় সূত্রে জানা যায়, কারখানা দুটিতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই তৈরি ও মোড়কজাত, ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়ম ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংক্রান্ত আইনের পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল কাদের এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় পা মারিয়ে লাচ্ছা সেমাই উৎপাদন: দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

০৩:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬