০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় উৎসবমুখর পরিবেশে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বারি সরিষা-১৪ ভালো ফলন অর্জনের পর কৃষকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫ ফেব্রুয়ারি) সকালে সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামে আব্দুস সাত্তার মন্ডলের খুলিয়ানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বালুয়া ইউনিয়ন বিএনপি নেতা কৃষক মিজানুর রহমান নয়নের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. সাহিবা আক্তার সুরভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোরসালিন হাসান। উপসহকারী কৃষি অফিসার সোহেল রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার মোমিনুল ইসলাম,২০২৫-২৬ অর্থ বছরে সরিষা বারি-১৪ উৎপাদনকারী কৃষাণী মোছা. শামিমা আকতার শাপলা।

প্রধান অতিথি সুরভী মাঠ দিবসে উপস্থিত কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে বলেন, বারি সরিষা-১৪
উৎপাদন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তিনি আরো বলেন, আপনারা আমন ধান কর্তনের পর জমি ফেলে না রেখে বারি সরিষা-১৪ আবাদ করবেন। সরিষা তুলে ওই জমিতে আবার বোরো ধান রোপন করবেন। এতে দেশের ভোজ্যতেলের ঘাটতি কমবে, পাশাপাশি আপনাদের সাংসারিক স্বচ্ছলতাও উন্নত হবে।

মাঠ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মো. মোস্তফা আহম্মেদ,বিএনপি নেতা কৃষক গোলাম হোসেন খোকা,আবুল কালাম আজাদ কালাম, বাবু মিয়া, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, মতিয়ার রহমান হিরু,মেহেরুল ইসলাম চঞ্চল,কৃষাণী ফেরদৌসী বেগম, ফাতেমা আকতার সহ এলাকার কৃষক-কৃষাণীরা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় উৎসবমুখর পরিবেশে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

০৪:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬