স্টাফ রিপোর্টার: ঋণের চাপ সইতে না পেরে কীটনাশক পানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের মিলনেরপাড়া গ্রামে। নিহত সাবু সরকার (৫৫) মৃত সায়েদ আলী সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে কীটনাশক পান করলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।
তবে ২৫ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে তিনি মারা যান। সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















