০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

  • Reporter Name
  • ১১:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশের নিয়মিত ২৪ ঘণ্টার অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও একটি সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ আটক করা হয় মোঃ সিয়াম হাসান (২০) ও মোঃ রেজাউল করিম (৪৫)-কে। এর মধ্যে সিয়াম হাসানকে মাদক ব্যবসায়ী এবং রেজাউল করিমকে মাদকাসক্ত পেশাদার চোর হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীর হোসেন (৪৫)-কেও গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসার পর মাদকদ্রব্যসহ গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমন ও প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে তারা সম্মানিত এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

১১:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬