০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় চেয়ারম্যান টুল্লুর উদ্যোগে ইফতার মাহফিল, অংশ নিলেন সহস্রাধিক রোজাদার

  • Reporter Name
  • ০৪:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৮৮

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লুর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে তার নিজস্ব চাতালে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার প্রায় সহস্রাধিক রোজাদার অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করার মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় চেয়ারম্যান টুল্লুর উদ্যোগে ইফতার মাহফিল, অংশ নিলেন সহস্রাধিক রোজাদার

০৪:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬