বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাচ্ছেন মির্জা সায়েম মাহমুদ। তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।
অন্যদিকে, বগুড়ার বর্তমান পুলিশ সুপার শাহাদাত হোসেন-কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে বগুড়ার বিদায়ী এসপি শাহাদাত হোসেনকে এপিবিএনে নতুন দায়িত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চলমান রদবদলের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। নবনিযুক্ত এসপি মির্জা সায়েম মাহমুদ শিগগিরই বগুড়ায় যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
Reporter Name 


















