গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান এলাকায় একটি আবাসিক বোর্ডিংয়ে দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে নারী ও খদ্দেরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (তারিখ) বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল মহাস্থান এলাকার সাখাওয়াত ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত “শাহ সুলতান আবাসিক বোর্ডিং”-এ এ অভিযান পরিচালনা করে। অভিযানে বোর্ডিং পরিচালক চাঁন মিঞা, এক নারী ও এক খদ্দেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোর্ডিংটির আড়ালে দেহব্যবসা পরিচালিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সাংবাদিকদের অবহিত করলে ঘটনাটি আলোচনায় আসে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুরো বোর্ডিং ঘেরাও করে তল্লাশি চালায় পুলিশ। এতে কাউকে পালানোর সুযোগ না দিয়ে ভেতর থেকে তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মহাস্থান এলাকার পবিত্রতা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, দেহব্যবসাসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আটকদের থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
Reporter Name 


















