০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় অসহায় ওমর ছানীকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার মাসনবী

  • Reporter Name
  • ০২:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৪৩

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের নওদাবগা গ্রামের অসহায় ওমর ছানীকে একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।

আজ শুক্রবার বিকেলে ওমর ছানীর হাতে আনুষ্ঠানিকভাবে ওই ভ্যানগাড়িটি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো আয়ের উৎস না থাকায় স্ত্রী ও সন্তানসহ ৬ সদস্যের পরিবার নিয়ে চরম কষ্টে দিনযাপন করছিলেন তিনি।

স্থানীয়রা জানান, ওমর ছানীর দুরবস্থার কথা জানতে পেরে সমাজসেবক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী মানবিক সহায়তা হিসেবে তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান প্রদান করেন, যাতে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।

ভ্যানগাড়ি পেয়ে ওমর ছানী আনন্দ প্রকাশ করে বলেন, “এতদিন সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। এখন এই ভ্যান চালিয়ে পরিবারের খরচ চালাতে পারবো। এজন্য আমি মাসনবী ভাইয়ের কাছে কৃতজ্ঞ।”

স্থানীয় সচেতন মহল সমাজসেবক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অসহায় মানুষের পাশে এমনভাবে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় অসহায় ওমর ছানীকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার মাসনবী

০২:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬