প্রেস রিলিজঃ সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সারিয়াকান্দি–সোনাতলা (উসাস)-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফরহাদ বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান কবির।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি মোছাঃ তৌফিকা আক্তার (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান ভূঁইয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও মোছাঃ জেসমিন আক্তার (দিনাজপুর মেডিকেল কলেজ)।
সংগঠনটির অভিভাবক হিসেবে উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সাবেক পাবলিকিয়ান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপদেষ্টা হিসেবে রয়েছেন— অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, ডিআইজি/ডিবি প্রধান মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই তৌহিদুল ইসলাম টিটু, উপসচিব মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আখিউল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আব্দুল ওয়াহাব, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রহুল আমিন, রুয়েটের এ্যালামনাই ইঞ্জিনিয়ার আহসান হাবীব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এস.এম. মেহেদী হাসান হীরা এবং সংগঠনের সাবেক সভাপতি রিয়াজ মাহমুদ।
উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সারিয়াকান্দি–সোনাতলা (উসাস) ২০০৯ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা সহায়তা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় কাজ করে যাচ্ছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Reporter Name 


















