০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ও জরিমানা

বগুড়া জেলার সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ এক নারী ও পুরুষকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

গ্রেফতারকৃতরা হলো- সোনাতলা পৌর এলাকার পুরাতন বন্দরের আব্দুর রাজ্জাক এর স্ত্রী মোছা. ফিরোজা (৫৫) এবং গড়ফতেপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে মো. সিরাফুল (৩৮)।

সোমবার (৯ মার্চ) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন–এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় পুরাতন বন্দর এলাকা থেকে তাদের ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোছা. ফিরোজাকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড ও মো. সিরাফুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি জানিয়েছে,মাদক নির্মূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ও জরিমানা

০২:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬