০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার জোড়গাছা ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে ইউনিয়নের ৪৪৩ জন সুবিধাভোগী নারীর মাঝে এ চাল বিতরণের উদ্বোধন করেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী।

এ সময় চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য এই চাল প্রদান করা হচ্ছে। তাই কেউ যেন এই চাল বিক্রি না করেন। সরকারি এ খাদ্য সহায়তা ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ সবসময় সচেষ্ট রয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলার জোড়গাছা ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

০৩:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬