১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ছাত্রদলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত, সম্মেলনের মাধ্যমে হবে নতুন কমিটি

  • Reporter Name
  • ০৩:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬১

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌর শাখার অধীনস্থ মোট ১ হাজার ১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জানা যায়, বগুড়া জেলার ১২ উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটির অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২টি পৌরসভার অধীনে ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও পৌর শাখার অধীনস্থ ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। তবে বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ছাত্রদলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত, সম্মেলনের মাধ্যমে হবে নতুন কমিটি

০৩:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬