০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

  • Reporter Name
  • ০৫:৪৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১০৫

সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ তারিখে সারিয়াকান্দি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ শামীম রেজা, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আলম বাদশা এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ পিন্টু মিয়া ও মোঃ শাওন মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের সারিয়াকান্দি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে— অপরাধ প্রতিরোধে যে কোনো তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি জনগণের দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষায় পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

০৫:৪৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬