০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ২৩ দুস্থের মাঝে যাকাতের অর্থ বিতরণ, সহায়তা পেলেন অসহায় পরিবার

বগুড়ার কাহালু উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সংগৃহীত মোট ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা ২৩ জন দরিদ্র মানুষের মধ্যে প্রদান করা হয়।

জানা যায়, প্রাপকদের মধ্যে ২১ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং বাকি ২ জনকে ৭ হাজার ৭৬২ টাকা করে যাকাতের অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এবং কাহালু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে বিতরণ করা হলে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ২৩ দুস্থের মাঝে যাকাতের অর্থ বিতরণ, সহায়তা পেলেন অসহায় পরিবার

০১:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬