০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় রাস্তার পাশ্বে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, প্রশাসনের নজরদারির দাবী

  • Reporter Name
  • ০২:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৮৮

বগুড়া প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও অস্থায়ী দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। নিম্নমানের পাম তেল ব্যবহার এবং অবিক্রীত ইফতার সামগ্রী পরদিন পুনরায় গরম করে বিক্রির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বেগুনি, পিয়াজু, বুন্দিয়া, ছোলা, আলুর চপসহ নানা ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করা হয়। তবে এসব খাবার তৈরিতে নিম্নমানের পাম তেল ব্যবহার এবং একই তেল বারবার ব্যবহারের কারণে খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া অনেক অস্থায়ী দোকানে খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা যায়। এতে ধুলাবালি ও ময়লা খাবারের ওপর পড়ছে এবং মাছির উপদ্রবও রয়েছে। অনেক ক্রেতার অভিযোগ, আগের দিনের অবিক্রীত ইফতার সামগ্রী পরদিন আবার গরম করে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয়দের দাবি, সোনাতলা বাজার, বালুয়াহাট, সৈয়দ আহম্মদ কলেজ এলাকা, হরিখালি ও পাকুল্লা এলাকায় এমন অনিয়মের অভিযোগ বেশি শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানান, অনেক সময় ইফতার কিনে বাড়িতে নিয়ে গেলে খাবারের স্বাদ ও গন্ধে বাসি মনে হয়। আবার অনেক খাবার অতিরিক্ত তেলচিটচিটে এবং কালচে রঙেরও দেখা যায়।

স্বাস্থ্যসচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে একই তেল ব্যবহার করলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে রোজা রাখার পর নিম্নমানের বা বাসি খাবার খেলে ডায়রিয়া, পেটব্যথা ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমে আসবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় রাস্তার পাশ্বে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, প্রশাসনের নজরদারির দাবী

০২:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬