বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পিপিএম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।
Reporter Name 


















